Nabadhara
ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নতুন পুলিশ সুপারের যোগদান

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ১৮, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেন মোহাঃ মেহেদী হাসান। এসময় নতুন পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর থেকে দায়িত্বভার গ্রহণ করেন। পরে তিনি জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে আইন শৃঙ্খলা রক্ষায় নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

 

তিনি ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়াসহ জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।