Nabadhara
ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শীত আগমনে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ

এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২০, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে আবহাওয়া পরিবর্তন জনিত কারণে শিশুদের নিউমোনিয়ার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বাড়ছে ঠান্ডাজনিত নানা ধরনের রোগ। নড়াইল সদর হাসপাতালে ১০০টি শয্যার বিপরীতে প্রতিদিন দুইশো থেকে তিনশো রোগী ভর্তি হচ্ছে।

 

১০০ শয্যার হাসপাতালটিতে শিশুদের জন্য রয়েছে ১৫ শয্যা। বর্তমানে সেখানে প্রায় ১১০ জন শিশু ভর্তি রয়েছে। চলতি মাসে শিশু ওয়ার্ডে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে ৪৯৩ জন শিশু ভর্তি হয়েছেন। সোমবার (২০নভেম্বর) সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, শয্যা সংখ্যার চেয়ে বেশি রোগী রয়েছে হাসপাতালের শিশু ওয়ার্ডে। যার অধিকাংশই নিউমোনিয়ার রোগী। শয্যা সংখ্যা কম হওয়ায় বাধ্য হয়ে রোগীরা এক শয্যায় ২-৩ জন করে চিকিৎসা নিচ্ছেন। কারো ঠাঁই হয়েছে বারান্দার মেঝেতে। এতে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে রোগী ও স্বজনেরা৷

 

শিশু সন্তান কে চিকিৎসার জন্য নিয়ে আসা তাপসী বেগম বলেন, সন্তানের জ্বর, কাশি, ঠান্ডা নিয়ে রবিবার বিকালে ভর্তি হয়েছি বেড পায়নি। সকালে বারান্দায় একটি বেড পেয়েছি। নড়াইল সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলিমুজ্জামান সেতু বলেন,মৌসুম পরিবর্তনের কারণে রোগীদের চাপ থাকে। তবে এবার একটু বেশি মনে হচ্ছে। যেহেতু আমাদের জনবল সংকট, শয্যা সংখ্যা সংকট রয়েছে। তারপরও আমরা চেষ্টা করছি সবাইকে চিকিৎসা দেওয়ার। এব্যাপারে নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল গফফার বলেন, জনবল সংকট ও শয্যা সংখ্যা সংকট রয়েছে যার ফলে চিকিৎসকরা যথা যম্ভব চেষ্টা করছেন চিকিৎসা দেওয়ার।

 

অভিভাবকদের প্রতি পরামর্শ যে, এসময় বাচ্চাদের একেবারে ভোরে না উঠিয়ে বেলা হলে তাপমাত্রা বাড়লে ওঠাবেন। ছোট বাচ্চাদের ৫/৭ দিন পর পর গোসল করাবে। নিতান্ত প্রয়োজন হলে রৌদ্রে পানি রেখে গরম পানিতে গোসল করাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।