Nabadhara
ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস -২০২৩ যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।২০ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তৃতা করেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা সেখ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: আলী আকবর,বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, কচুয়া প্রেসক্লাব সভাপতি খন্দোকার নিয়াজ ইকবাল।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান,সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস,জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ রায়হান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মেহেদী মান্না, উপধ্যক্ষ এসএম নাজমুল হুদা মিয়া, শিক্ষক সমির বরন পাইক, যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সাংবাদিকবৃন্দ। এছাড়া সকাল সাড়ে ১১টায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।