Nabadhara
ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে ২৫ কেজি ৭’শগ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৩

মো: সাগর মল্লিক বাগেরহাট
নভেম্বর ২২, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের গুড়গুড়িয়া ডুঙ্গার গেট এলাকা থেকে ২৫ কেজি ৭’শ গ্রাম গাজা সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

 

বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় প্রেস ব্রিফিং-এ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, মঙ্গলবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অনুপ রায়, এসএসআই আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই আশরাফ আলী সহ পুলিশের একটি দল উপজেলা গুড়গুড়িয়া ডুঙ্গার গেট এলাকায় অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করে। এসময় প্রাইভেটকারে থাকা দুটি বস্তা ভর্তি ২৫ কেজি ৭’শ গ্রাম গাজা উদ্ধার করে। মাদক কারবারীদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক এলাকার চারু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক আবুল বাশার (৩৫), একই জেলার কসবার বাড়িখোলা এলাকার সিরাজ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৮), এবং একই উপজেলার বায়েক এলাকার মৃত শাহজাহান মোল্লার ছেলে রাহিন মোল্লা (২০)। ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই গাজা এনে বিক্রির জন্য ফকিরহাটের গুড়গুড়িয়া এলাকায় ক্রেতার জন্য তারা অবস্থান করছিল বলে পুলিশ জানান।

 

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে তাদেরকে সোর্পদ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।