Nabadhara
ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

“এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” এই শ্লোগানের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৩ (১৮-২৪ ডিসেম্বর) উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগ, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকার আয়োজনে বুধবার সকাল ১০ টায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য কর্মকর্তা
ডাঃ মোঃ নাহিদুল ইসলাম।

 

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ডাঃ বিভুতি মল্লিক, ডাঃ প্রিয়াঙ্কা মিত্র, ডাঃ ইমরান হোসেন, ডাঃ মোঃ আজিজুর রহমান ডাঃ ফাতেমা জানান মিতি, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, পরিসংখ্যানবিদ আবু তাহের প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।