Nabadhara
ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে সংসদ সদস্যের পাম্পে থাকা ৩টি বাসে আগুন

আবু বকর সিদ্দিক নাটোর
নভেম্বর ২৭, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে পার্কিং করা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (২৭অক্টোম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

ফিলিং স্টেশনের সেলসম্যান নাজমুল হোসেন জানান, ভোর সাড়ে ৪টার দিকে জি.এম ট্রাভেলসের একটি বাসে আগুন দেখা যায়। পরে ফিলিং স্টেশনে কর্মরত অন্যরা ফায়ার সার্ভিসে খবর দেন। ইতোমধ্যে ওই বাসের পাশে দাঁড়ানো আরও দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাজমুল আরও জানান, দুর্বৃত্তরা ফিলিং স্টেশনের পেছনের কলা বাগানের ভেতর দিয়ে এসে বাসে আগুন দিয়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভির আওতার বাইরে হওয়ায় তাদের ভিডিও রেকর্ড হয়নি।

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আযম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুবৃর্ত্তরা এসব বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।