Nabadhara
ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে খাল থেকে শিশু রুদ্রর মরদেহ উদ্ধার

এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২৭, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে রুদ্র নামে দেড় মাসের এক শিশু নিখোঁজের ১২ ঘন্টার পর লাশ উদ্ধার করা হয়েছে। সে সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলন মোল্যার ছেলে। সোমবার (২৭নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের একটি ডোবার খাল থেকে উদ্ধার করা হয়।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সন্ধ্যায় সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলন মোল্যার ছেলে দেড় মাসের শিশু নিখোঁজ হয়েছে বলে প্রচার করা হয়। ৯৯৯ তে ফোন পেয়ে সদর থানা পুলিশ ও স্থানীয়রা লোকজন গভীর রাত পর্যন্তু খোঁজাখুজি করেও পায়নি। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে একটি ডোবার খালে ওই শিশুটিকে পড়ে থাকতে দেখে অন্যরা। পরে শিশুটির মা সুমি বেগম এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ওসি (অপারেশন) জামিল কবীর শিশুটির লাশ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে থানা ও ডিবি পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে হত্যাকান্ড নাকি অন্যকিছু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।