Nabadhara
ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাট সদর ইউনিয়ন কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 মো সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন কৃষক লীগের কমিটি পুণর্গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভায় ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে শেখ মাহতাব হোসেন সভাপতি ও আখলাক শাহেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শেখ মুস্তাহিদ সুজা, সমরেশ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান আলী লিটু ও শেখ আসলাম আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক নির্মল কুমার দাশ, সহদপ্তর সম্পাদক আহসান টিটু, আইন বিষয়ক সম্পাদক শেখ মো. কামরুল হাসান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মো. সুমন মল্লিক, শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু ও সদস্য সচিব সৈয়দ মিজানুর রহমান। বর্ধিত সভায় সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।