Nabadhara
ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর-৩ আস‌নে ম‌নোনয়ন পত্র জমা দি‌য়ে‌ছেন-৮ প্রার্থী

কালকিনি প্র‌তি‌নি‌ধি
ডিসেম্বর ২, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মাদারীপুর-৩ আসনে বিভিন্ন জায়গায় সর্বমোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দি‌য়ে‌ছেন ।
আজ বৃহস্পতিবার সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলী‌গের প্রচার প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসন-৪১,সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন মোঃ ইকবাল হোসেন খোকন মুন্সী (জাকের পার্টি) প্রবীন হালদার (তৃনমুল বিএনপি), এছাড়া‌ও নকুল কুমার বিশ্বাস,নিতাই চন্দ্র চক্রবর্তী এবং জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র দাখিল করেন এম এ খালেক। আগামী ৭ জানুয়ারি মাদারীপুর-৩ আসনের সকল ভোটার গন ১৩৪টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।