Nabadhara
ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিবন্ধী দিবস পালিত

আবু বকর সিদ্দিক নাটোর
ডিসেম্বর ৩, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে শহরের মহারাজা জগদিন্দ্রনাথ স্কুল এন্ড কলেজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে রাণী ভবানী রাজবাড়ির আনন্দ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ সাহাসহ অন্যান্যরা।

 

সভায় বক্তারা বলেন, ২০৩০ সালের টেকসই উন্নয়নের অভিস্ট লক্ষ্য অর্জনের পথে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই কাংখিত উন্নয়ন নিশ্চিত হবে তখনই, যখন উন্নয়নের এই স্রোতধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহন এবং তাদের উদ্ভাবনকে সম্পৃক্ত করা যাবে। সরকার এই লক্ষ্যে কাজ করছে। প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৫৫টি হুইল চেয়ার এবং সাতটি ট্রাই সাইকেল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।