Nabadhara
ঢাকাসোমবার , ৪ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্রগামী জাহাজে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ ৩য় বারের মতো গ্রেফতার বাগাতিপাড়ার প্রতারক

আবু বকর সিদ্দিক নাটোর
ডিসেম্বর ৪, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বাগাতিপাড়ায় সমুদ্রগামী জাহাজে চাকরি দেবার কথা বলে একাধিক জনের কাছ থেকে মোট ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এমদাদুল হক নামের এক প্রতারকের বিরুদ্ধে। এই অভিযোগের মামলায় গত ২২ মার্চ আদালত থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ওই মামলার বাদী মিজানুর রহমান সুজন ও ইমামুল ইসলাম। এরপর গত ২৪ অক্টোবর ওই প্রতারক এমদাদুলের বিরুদ্ধে একই কায়দায় ১ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার দায়ে মামলা করে উপজেলার সলইপাড়া গ্রামের ভুক্তভোগী সজিব আলীর পিতা আব্দুল আলী। ওই মামলায় ২৩ নভেম্বর জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সর্বশেষ উপজেলার আব্দুস সালামের করা প্রতারণা মামলায় সোমবার (৪ ডিসেম্বর) সকালে তাকে আবারও (৩য় বার) কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

মামলা সূত্রে জানা গেছে, বাদীর ছেলে ফিরোজকে জাহাজে চাকরি দিবে বলে চলতি বছরের আগস্ট মাসের ২৩ তারিখে ২ লক্ষ টাকা নেয় এই প্রতারক এমদাদুল। এরপর মাসের পর মাস ঘুরলেও টাকা ফেরত না দিয়ে নানান হুমকি প্রদান করে সে। বিভিন্নজনদের ধরে সুবিচার না পেয়ে শেষমেষ আদালতের দারস্থ হয় ভুক্তভোগী। এনিয়ে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

 

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী ময়লাল আলী বলেন, প্রতারকের বিরুদ্ধে করা মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আশা করছি আমার মক্কেল সুবিচার পাবে। এছাড়া তার বিরুদ্ধে আরও ৮টি মামলা চলমান আছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।