নড়াইলের লোহাগড়ায় একজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, আদালত কর্তৃক এনআই এক্টের মামলায় পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪,৭৫,০০০ টাকা জরিমানাপ্রাপ্ত আসামী আহসানুল কবীর পাপ্পুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আহসানুল কবীর পাপ্পু লোহাগড়া পৌরসভার পোাদ্দারপাড়া গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে।
পুলিশ আরও জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ( ৩ ডিসেম্বর) গভীর রাতে লোহাগড়া থানার এএসআই বাচ্চু শেখের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাড়ী থেকে পাপ্পুকে গ্রেফতার করে। আসামীকে ওই দিন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

