Nabadhara
ঢাকাসোমবার , ৪ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবি উপাচার্যের শ্রদ্ধা

আবদুল্লাহ আল আফনান
ডিসেম্বর ৪, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণের পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাতির পিতাকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এছাড়াও উপাচার্য বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন শেষে জাতির পিতার স্মৃতি বইয়ে স্মৃতিচারণ করেন।

 

এ-সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক, সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ এবং প্রথম নারী উপাচার্য হিসেবে গত (বৃহস্পতিবার) যোগদান করেছেন অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।