Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ১৪তম উপজেলা কাব স্কাউটস সমাবেশের উদ্বোধন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ৫, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় ১৪তম উপজেলা কাব স্কাউটসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে সমাবেশের উদ্বোধন করেন।

 

লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে মঙ্গলবার হতে চার দিন ব্যাপি এ সমাবেশ অনুষ্ঠিত হবে। উপজেলার মোট ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহন করেন।

 

উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরোও উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, নড়াইল জেলা স্কাউটের সাধারন সম্পাদক লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,শাহবাজ মাজীদিয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষিকা নাসরিন সুলতানা,লোহাগড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমানা, হান্নান বিশ্বাস, শাহ আলমগীর, সৈয়দ মমিনুল হক, কামাল হোসেন, মাসুদুল হক, এসকে আজাদ রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।