Nabadhara
ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নবগঠিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার-দুমকিতে শ্রমিকলীগের নিন্দা ও প্রতিবাদ

মোঃ জসিম উদ্দিন  দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 পটুয়াখালীর দুমকিতে নবগঠিত কমিটির বিরুদ্ধে মহল বিশেষের নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা জাতীয় শ্রমিকলীগ, বাংলাদেশ।  রবিবার বেলা ১১টায় প্রেসক্লাব, দুমকির হলরুমে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত নূতন কমিটির সভাপতি হাওলাদার মোশাররফ হোসেন তার লিখিত বক্তব্যে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় নবগঠিত উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, সহসভাপতি মিলন গাজী, মো: বশির উদ্দিন চৌকিদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার, কোষাধ্যক্ষ আবুল কালাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হাওলাদার মোশাররফ অভিযোগ করেন, নেতৃত্ব থেকে ছিটকে পরে সাবেক সভাপতি খন্দকার মোশাররফসহ তার সহযোগিরা নবগঠিত কমিটিকে বিতর্কিত করতে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছেন। একই সাথে মিথ্যে ও মনগড়া তথ্য সরবরাহ করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যে সংবাদে গুজব ছড়াচ্ছে। প্রকৃত পক্ষে নূতন কমিটিতে বহিস্কৃত, নব্য বা হাইব্রিড কেউ নেই।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ৫৫ সদস্যের নুতন কমিটি অনুমোদন দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।