Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় নকল ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় নকল ডিটারজেন্ট পাউডার বিক্রির অপরাধে তিন অসাধু বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রদিপ্ত রায় দীপন।

 

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) বিকালে কালিয়া বাজারে পিকআপ ভ্যানে হোয়াইট ডিটারজেন্ট নামে নকল পাউডার বিক্রি সময় তাদের এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় কয়েকজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনেটারি ইন্সপেক্টর ও কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নকল ও ভেজাল ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে খুলনার জেলার দৌলতপুর এলাকার গনি মৃধার ছেলে কবির মৃধাসহ ৩ জনকে আটকপূর্বক ৫০০ গ্রাম প্যাকেটের ১০০০ প্যাকেট ডিটারজেন্ট পাউডার জব্দ করেন।

 

অতঃপর আটকৃতদের নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত নকল ডিটারজেন্ট জনসম্মুখে বায়েয়াপ্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।