Nabadhara
ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের ইতনায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১৩, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনায় আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে দুইশতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

 

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ইতনার আশা স্বাস্থ্যসেবা কেন্দ্র চত্বরে মেডিকেল ক্যাম্পে ৩জন চিকিৎসক রোগী দেখেন। বিনামূল্যে রক্ত পরীক্ষা, গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন- খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম নাফিউর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক কাজী এনায়েত হোসেন, আশার ইতনা স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেলথ সেন্টারের ইনচার্জ মোঃ রেজাউল করিম , শ ম কামাল হোসেন, আওয়ামীলীগ নেত্রী মমতাজ বেগম, আজাদুর রহমান, বদির উদ্দীন মোল্যা,মুনজুরা বেগম প্রমুখ।

 

বক্তরা বলেন আশার লক্ষ্য সত্যিকার মানবসেবা। প্রত্যন্ত অঞ্চলে মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।