Nabadhara
ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় ভাইয়ের মৃত্যু

আবু বক্কর সিদ্দিক,নাটোর জেলা প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধাক্কায় সাইফুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাইফুল একই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, সাইফুল ইসলামের সাথে তার চাচাতো ভাই সোহেল রানার বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। বিবাদমান জমিটি নিয়ে আদালতে মামলাও চলমান আছে। বুধবার সকালে সোহেল রানা বিবাদমান জমিতে খুটি পুঁততে গেলে সাইফুল ইসলাম তাকে বাঁধা দেয়। এতে সোহেল রানা ক্ষিপ্ত হয়ে সাইফুলকে ধাক্কা দিলে সাইফুল মাটিতে পরে আহত হয়।

পরে স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে পাশ্ববর্তি বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া এলাকার একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল রানা পলাতক রয়েছে। তাকে আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।