Nabadhara
ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধা নিবেদন

আবদুল্লাহ আল আফনান
ডিসেম্বর ১৬, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

 

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেক হালিম।

 

এসময় জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম সাংবাদিকদের বলেন, বিজয় দিবস সূচিত হয়েছিল কিছু অভিষ্ট লক্ষ্যকে সামনে রেখে৷ সেই লক্ষ্যগুলো ছিল বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হবে,নারী-পুরুষ বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠা। আমরা আশা করি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিজয়ের মনোভাব ধারণ করে এগিয়ে যাবে।

 

 

এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডীন, ইন্সটিটিউটের পরিচালক, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার।

 

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, জবি সাংবাদিক সমিতির আহবায়ক আবু সাঈদ চৌধুরী ও সদস্য সচিব অপূর্ব চৌধুরী, কর্মকর্তা ও কর্মচারীরা।

 

প্রসঙ্গত, মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।