Nabadhara
ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
ডিসেম্বর ১৬, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমূখর পরিবেশে তিনটি উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

 

শনিবার(১৬ ডিসেম্বর) সকালে সকল সরকারি,স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ,প্রধান ডাকঘর সংলগ্ন বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠান এবং বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা,বাংলাদেশ পুলিশ,আনসার ও ভিডিপি,বিএনসিসি,ফায়ার সার্ভিস,রোভার স্কাউটস, স্কুল, কলেজ, মাদ্রাসা,বাংলাদেশ জেলদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,গার্লস গাইড ও শিশু কিশোর সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।

জেলা প্রশাসন আয়োজিত এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মো ঃ মেহেদী হাসান, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যডঃ সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন,জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন,বীর মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।