Nabadhara
ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের প্রবেশদ্বারে কালনা সেতুতে মাশরাফিকে অভ্যর্থনা  

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
ডিসেম্বর ২৪, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সস্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী সংসদ সদস্য মাশরাফী বিন-মোর্ত্তজা রবিবার (২৪ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পমাল্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন । বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। দ্বিতীয় বারে মত আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী হওয়ার পর তিনি প্রথমবারে নির্বাচনি এলাকায় আসেন।

 

টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে সড়কপথে গাড়ির বহর নিয়ে লোহাগড়ার মধুমতির কালনা সেতুতে বিকাল ৪টার দিকে পৌঁছান। দুপুর থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরাও মোটর সাইকেলের বহর নিয়ে মাশরাফিকে অভ্যর্থনা জানাতে নড়াইলের লোহাগড়া প্রবেশদ্বার কালনা সেতু এলাকায় ভিড় করেন হাজারো সমার্থকরা।

 

সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে মাশরাফী বিন-মোর্ত্তজা বলেন, প্রধানমন্ত্রী প্রথমবার যখন নৌকা প্রতিক আমাকে দিলেন তখন আমি মধুমতি নদীর কালনা ঘাট ফেরি পারাপার হয়ে নড়াইলে আসলাম। আজ সেখানে সেতু পার হয়ে আমার নির্বাচনি এলাকায় আসতে পেরেছি। আপনারা সকলে মিলে নৌকা প্রতিকে ভোট দিবেন।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনসী আলাউদ্দীন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিূউর রহমান, উপজেলা আওয়ামী লীগে যুগ্নসাধারন সস্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, মোঃ ওবায়দুর রহমান বিপ্লবসহ প্রমুখ। এসময় আওয়ামী যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রার্থী মাশরাফিকে ফুল দিয়ে বরণ করে নেন। রাস্তার দুই পাশে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি হাজারো ভক্ত ও সমর্থক ভিড় করেন। কালনা সেতু এলাকায় ঢাকা-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোহর মহা সড়কের কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে মুনসী আলাউদ্দীন মোড়, লোহাগড়া চৌরাস্তা সিএন্ড বি মোড়,উপজেলা গেট, এড়েন্দা,দওপাড়া বাসস্ট্যান্ড, মাদ্রাসা বাজার ,মালিবাগ মোড়সহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।