Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যেখানে যাই নারীদের স্বতস্ফুর্ত উপস্থিতি দেখে বিস্মিত হই- শেখ তন্ময়

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৩ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

যেখানে যাই সভা সমাবেশ, রাস্তায়, বাজারে নারীদের স্বতস্ফুর্ত উপস্থিতি দেখে বিস্মিত হই। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসংখ্য নারী বান্ধব কর্মসূচির কারণে। বিএনপি জামায়াতের চারদলীয় জোট সরকার নারীদের ঘরে আটকে রেখেছিল। নারীদের উপর নির্যাতন করেছে। আওয়ামী লীগের এই সময়ে নারীর শিক্ষা ও কর্মসংস্থান বেড়েছে। নারী স্বাবলম্বী হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ তন্ময় এমপি।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চিরুলিয়া বিষ্ণুপুর কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তৃতায় তিনি এসব বলেন। তিনি আরও বলেন, তারেক রহমান বিদেশে বসে অন লাইনে আন্দোলনের ডাক দেন। আর কিছু অভাবী অশিক্ষিত মানুষকে প্রলোভন দিয়ে বাস ট্রেনে আগুন দেওয়ান। বিএনপি দেশকে ভালোবাসে না। মানুষকে ভালোবাসে না। তারা তারেক জিয়াকে দেশে এনে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিতে চায়। কিন্তু তারা জানে না দেশবিরোধী রাজনীতির কারণে বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। শেখ তন্ময় বলেন, ৭ জানুয়ারী ভোট দিয়ে আপনারা আওয়ামী লীগকে আবারও সরকার গঠন করার সুযোগ দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে ভোট দিয়ে পঞ্চম বারের মত তাঁকে প্রধানমন্ত্রী হবার সুযোগ করে দেন। ২০৩১ সালের মধ্যে তিনি অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।

নির্বাচনী ঐ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শেখ তন্ময়ের ছোটবোন শেখ ফজিলা অনন্যা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দলের জেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব নকিব নজিবুল হক নজু, জেলা কমিটির সহ-সভাপতি এ্যড. ফরিদ উদ্দিন আহমেদ, ডা. মোশাররফ হোসেন, ফরিদা আক্তার বানু লুসী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, নির্বাহী সদস্য ফিরোজুল ইসলাম, শেখ তন্ময় এমপির ব্যক্তিগত সহকারী এইচ এম শাহীন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী মুকিত হোসেন ও সাধারণ সম্পাদক হাওলাদার আফজাল হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বাবুল, গোটাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুর রহমান হালদার, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক শেখ শমশের আলী প্রমূখ।

এর আগে তিনি গোটাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।