Nabadhara
ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ বিস্ফোরক মামলায় শিক্ষক আটক

নওগাঁ প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ডেভিল হান্ট ফেস-২ এর অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় এসাউল হক নামের এক শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত (২১ ডিসেম্বর) তাকে নিজ বাসা থেকে আটক করা হয়েছে।

আটককৃত শিক্ষক এসাউল হক উপজেলার কালাইবাড়ি এলাকার শামসুল হকের ছেলে ও কালাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ের শিক্ষক।

জানা যায়, শিক্ষক এসাউল হক আ’লীগের নিতপুর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। গতরাতে পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

এর আগে ২০২৪ খ্রিষ্টাব্দের ৪ নভেম্বরের বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। ওই সময়ের ২ নং মামলায় তাকে আটক করা হয়েছে।

পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, থানার বিস্ফোরক দ্রব্য আইনের ২ নং মামলায় তাকে আটক করা হয়েছে। এরপর আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।