Nabadhara
ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে চুরি যাওয়া মূর্তি উদ্ধার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
জানুয়ারি ৪, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মন্দির থেকে চুরি যাওয়া রাধাকৃষ্ণের মূর্তি চুরির এক সপ্তাহের মধ্যেই উদ্ধার করেছে আশাশুনি থানা পুলিশ।

রবিবার (৪ জানুয়ারি) সকালে পুলিশ মূর্তিটি উদ্ধার করে। এর আগে গত ২৯ ডিসেম্বর আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের শিবকালী রাধা মন্দির থেকে রাধাকৃষ্ণের একটি মূর্তি চুরি হয়। এ ঘটনায় একই দিন আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৪, তারিখ: ২৯/১২/২০২৫, ধারা: ৪৫৭/৩৮০ পেনাল কোড)।

থানা সূত্রে জানা যায়, উপজেলার বুধহাটা গ্রামের নিত্য ঘোষের বাড়ির পারিবারিক শিব মন্দির প্রাঙ্গন থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় সায়নী ঘোষ (১১) ও লক্ষ্মী ঘোষ (৩৫) পুলিশকে জানান, তারা মন্দিরের পাশ্ববর্তী একটি পুকুরে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।