Nabadhara
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়নে ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠান 

বাকেরগঞ্জ (বরিশালের) প্রতিনিধি 
জানুয়ারি ৫, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশালের) প্রতিনিধি 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গনতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নর ২ নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাওলানা আনোয়ার হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শামীম মৃধা, সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাওসার মৃধা,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিপন মৃধা, সাধারণ সম্পাদক মোঃ বাদল মৃধা সাবেক ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ (মাষ্টার),৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য ফিরুজ আলম হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করে বলেন আমরা গভীর ভাবে শোকাহত আমাদের শ্রদ্ধার ভাজন নেত্রী আমাদের হৃদয়ের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে বেঁচে নেই আর কোনোদিন সে ফিরে আসবে না আমার তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন—তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষার অটল সাহসের প্রতীক। তার মৃত্যুতে সমগ্র দেশবাসী ব্যথিত,আর আমরা তার কর্মী হিসেবে আরও বেশি ব্যথিত। আল্লাহর কাছে আন্তরিক প্রার্থনা করি—আমাদের মমতাময়ী মা-সুলভ নেত্রীর জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন।মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।