Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ইউনাইটেড পারপাসের আয়োজনে দিনব্যাপী ব্যবসায়িক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই ব্যবসা গড়ে তোলার লক্ষ্যে ইউনাইটেড পারপাসের জিটি (GT) প্রকল্পের আওতায় দিনব্যাপী ব্যবসায়িক পরিকল্পনা ও বুক কিপিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) টুঙ্গিপাড়া উপজেলার পৌরসভা সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জিটি প্রকল্পের আওতাভুক্ত ১৫টি ডব্লিউবিসি (WBC) এর উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, আয়-ব্যয় হিসাব সংরক্ষণ (বুক কিপিং), আর্থিক ব্যবস্থাপনা, লাভ-লোকসান নিরূপণসহ উদ্যোক্তা উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন ইউনাইটেড পারপাসের জিটি প্রকল্পের অ্যাসিস্টেন্ট ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড গ্র্যান্টস) শামীম আল মামুন এবং মেডিকেল অফিসার ডা.প্রিয়াংকা দাশ । প্রশিক্ষকগন উদ্যোক্তাদের বাস্তবভিত্তিক উদাহরণের মাধ্যমে হিসাব সংরক্ষণের গুরুত্ব ও সঠিক ব্যবসায়িক পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা আর্থিক স্বচ্ছতা বজায় রেখে ব্যবসা পরিচালনায় আরও দক্ষ হয়ে উঠবেন, যা ভবিষ্যতে তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

এসময় ১৫টি ডব্লিউবিসির সভাপতি এবং মাঠ পর্যায়ের ১১ জন কর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।