Nabadhara
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে পাংগাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পাংগাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে এক আবেগঘন বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ (খবির)। সহকারী শিক্ষক (বিএসসি) মোঃ জালাল হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবর্গ বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি পাংগাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মোঃ ফেরদৌস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন হাওলাদার, সাবেক ইউপি সদস্য,মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক ও জমিদাতা সদস্য,মোঃ নুরুল আমিন জোমাদ্দার, অভিভাবক সদস্য,মোঃ জালাল উদ্দিন চৌকিদার, জমিদাতা সদস্য ও
মোঃ আলাম শরীফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফেরদৌস আলম বলেন, আজকের ছাত্রীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন পাংগাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখে এবং দেশ ও জাতির সেবায় নিয়োজিত হয়। সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ছাত্রীদের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রীদের জন্য একটি বিশেষ বিদায়ী স্মরণিকা প্রকাশ করা হয়। এতে ছাত্রীদের বিগত দিনগুলোর স্মৃতিচারণ এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে বিশেষ বার্তা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিদ্যালয়ের কনিষ্ঠ ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী আপুদের মানপত্র পাঠ ও উপহার প্রদানের মাধ্যমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।