Nabadhara
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ও মাছ বিক্রেতা নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে মহাসড়ক পারাপারের সময় বেপরোয়াগতির বাস চাপায় ইউনুস সেরনিয়াবাত (৬০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে।

শনিবার দিবাগত রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ইউনুস আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই শরীফ উদ্দিন বলেন, বরিশালগামী ফেম পরিবহনের একটি বাস বৃদ্ধকে চাপা দেয়।

এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। এঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অপর দিকে গৌরনদী-পয়সারহাট সড়কের আগৈলঝাড়ার রথবাড়ি এলাকায় বালুর ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পোনা মাছ বিক্রেতা ভ্যানচালক শাজাহান সিকদার নিহত হয়েছেন।

রোববার ভোরে এ দূর্ঘটনায় নিহত শাজাহান সিকদার গৌরনদী উপজেলার চাঁদশী এলাকার বাদামতলা গ্রামের বাসিন্দা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মিজানুর রহমান জানিয়েছেন, দূর্ঘটনার পর পরই স্থানীয়রা আহত পোনা মাছ বিক্রেতা ভ্যান চালক শাজাহান সিকদারকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।