Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর-১ আসনে জাতীয় পার্টি প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সুলতান আহমেদ খান মধুখালীতে এক সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০টায় মধুখালী রেলগেটস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মির্জা আলী আহম্মদের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সুলতান আহমেদ খান আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় পার্টি জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচিত হলে তিনি ফরিদপুর-১ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান ভুট্টু, মো. মিরাজ হোসেন, মিলন, রাজুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনের শেষে অ্যাডভোকেট সুলতান আহমেদ খান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের ভোটারদের কাছে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সবার দোয়া কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।