Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার সিকদারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোররাতে উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার সিকদারের ভাইপো ইয়াছিন সিকদার জানান, সোমবার বেলা ১২ টার সময় তিনি বাড়ী সংলগ্ন নদীর তীর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় তিনি তার চাচা জব্বার সিকদারের বাড়ীর ভেতর থেকে আগুনে পোড়া গন্ধ পান। তখন তিনি ওই বাড়ীর কাছে গিয়ে দেখেন বাড়ীর সামনের কক্ষের জানালার গ্লাস খোলা এবং ভেতরে খাট, একটি এয়ারকুলার ও একটি এলইডি টিভি পুড়ে ভস্মীভূত হয়েছে। বিষয়টি সাথে সাথে থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকে তার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার সিকদার ও তার পরিবারের কেউ ওই বাড়ীতে থাকেন না। বাড়ীটি লোকজন ছাড়াই সম্পূর্ণ খালি রয়েছে। এ সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্লাস খুলে বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয়দের ধারণা।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম সোহেল রানা বলেন, কবাইতে জব্বার সিকদার নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে ছিলাম আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে , পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তাছাড়া কে বা কারা এর সঙ্গে যুক্ত, তা কেউ নিশ্চিত করতে পারেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।