Nabadhara
ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“জামায়াতকে কোনো কালেই ক্ষমতায় আসতে দেওয়া হবে না”-মিন্টু

ফেনী প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, “জামায়াতে ইসলামী একটি মুনাফেকের দল। এই দলকে কোনো কালেই, কোনো অবস্থাতেই বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত আমি যতদিন বেঁচে আছি, ততদিন জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সোনাগাজী পৌরসভার রাকিব প্লাজার সামনে আয়োজিত ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী সবসময় ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত থাকে। তারা কখনোই দেশের উন্নয়ন চায় না, বরং বোমাবাজি ও সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে। তিনি বলেন, “এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশকে সিরিয়া কিংবা লেবাননের মতো অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেবে।”

তিনি আরও বলেন, জামায়াত সংঘাত, অরাজকতা ও বিভাজনের রাজনীতি করে। তাই এই দল থেকে যেন কোনো জনপ্রতিনিধিও নির্বাচিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

ফেনী-৩ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, বিএনপি নেতা আলমগীর হোসেন, কেন্দ্রীয় যুবদল নেতা হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।