Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি প্রেসক্লাবে জাতীয় পার্টির প্রার্থী এড. আলিফের নির্বাচনী অঙ্গীকার ঘোষণা

আশাশুনি (সাতক্ষীরা)  প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা)  প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এড. আলিফ হোসেন নিরাবাচনী অঙ্গীকার ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১.৩০ টায় আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশানের জবাবে এড. আলিফ হোসেন বলেন,  আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করে আসছি। একই মাঠে খেলেছি, একই খালে বিলে, নদীতে মাছ ধরেছি, একই বাজারে চা খেয়েছি, কেনাকাটা করেছি, ব্যবসা করেছি, একই দুর্যোগে একে অপরের পাশে দাঁড়িয়েছি। আমার রাজনীতি ভোগ করার রাজনীতি নয়। আমার রাজনীতি হবে জোড়া লাগানোর রাজনীতি। আমি বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু দেশ ও এলাকা আমাদের সবার। আমি নির্বাচিত হলে কোনো মন্দির, মসজিদ বা গির্জা আলাদা চোখে দেখব না। সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করাই হবে আমার নৈতিক দায়িত্ব। আমার অঙ্গীকারঃ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের পরিবেশ তৈরি, বিশুদ্ধ পানি ফ্রিতে পান করার ব্যবস্থা, টেকসই বেঁড়ী বাঁধ নির্মাণ করে জলোচ্ছ্বাস থেকে এলাকা রক্ষা ও জলাবদ্ধতা নির্মূল করা, রাস্তা ঘাট ভৌত অবকাঠামগত উন্নয়ন, হাসপাতালে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষা সেবা নিশ্চিত করা, পুলিশের অযথা হয়রানি থেকে মানুষকে রক্ষা, চোর ডাকাত, অবৈধ জমি দখলকারীর হাত থেকে এলাকাবাসিকে রক্ষা, চাঁদাবাজ সন্ত্রাসী ও মাদক নির্মূল করা, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা, যুব সমাজের জন্য পার্ট টাইম/ফুল টাইম কাজের সুযোগ সৃষ্টি, সনাতন ভাই বোনদের শবদেহ সৎকারে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বার্ন ইউনিট চালু এবং মুসলিম ভাই বোনদের জন্য কবরস্থান সংস্কার ও নির্মাণ করা।

এড. আলিফ আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জাতীয় পার্টি কর্তৃক আমি লাঙ্গল প্রতীকে মনোনীত প্রার্থী হয়েছি কারণ লাঙ্গল শুধু একটি প্রতীক নয় এটি পরিশ্রম, ন্যায় ও উৎপাদনের প্রতীক। যে লাঙ্গল মুসলমান ও হিন্দুর জমিতেও চলে, কাউকে আলাদা করে না। আসুন, আমরা সবাই মিলে ভয় নয়, ভরসার রাজনীতি গড়ি। ঘৃণা নয় সম্মানের রাজনীতি গড়ি। আমি কথা দিচ্ছি আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখব, আপনাদের সন্তানের ভবিষ্যৎ রক্ষা করব এবং সাতক্ষীরা ৩ আসনকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সম্মানজনক আসনে পরিণত করব। ভোট শুধু প্রতীকে নয়, ভোট দিন মানুষের, ন্যায়ে ও ঐক্যে। জয় হোক আশাশুনি ও কালিগঞ্জবাসীর। জয় হোক লাঙ্গল প্রতীকের। সংবাদ সম্মেলনকালে জাপা কেন্দ্রীয় নির্বাহী সদস্য সুভাষ চন্দ্র রায় দুর্গা, আশাশুনি উপজেলা সাংগঠনিক সম্পাদক রাফিদ ইকবাল উজ্জল ও প্রচার সম্পাদক মোঃ ইলিয়াছ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।