Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. প্রধান সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৯ জানুয়ারি) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি দল বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির পরিত্যক্ত গেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পরিত্যক্ত বাড়ির পুরোনো গেটের ভেতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চোরাচালান বা নাশকতার উদ্দেশ্যে এগুলো সেখানে রাখা হয়েছিল।

উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের মাধ্যমে এগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় কারা জড়িত তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।