Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ধানের শীষ ও কলস সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল-২ আসনের সদর উপজেলার গাবতলা বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষ প্রতীক ও কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাতেই নড়াইল আধুনিক সদর হাসপাতাল–এ ভর্তি করা হয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

স্থানীয় সূত্র জানায়, গাবতলা বাজার এলাকায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ধানের শীষ সমর্থকরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন বিএনপির বিদ্রোহী প্রার্থী, বহিষ্কৃত জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম–এর কলস প্রতীকের সমর্থক নাজমুল ইসলাম। এতে নাজমুল ইসলাম, সেলিম কাজী, হাবিবুর রহমান, হাসান মোল্যা, সাইফুল ইসলাম, আমেনা বেগম, আনোয়ার হোসেন, সিফাত আলী ও আরিফ হোসেনসহ মনিরুল সমর্থিত ৯ জন আহত হন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ–এর সমর্থক ফয়েজুর রহমান দাবি করেন, কলস প্রতীকের সমর্থকরা ধানের শীষের কার্যালয় ভাঙচুর করতে এলে বাধা দেওয়া হয়। পরে উভয় পক্ষের বাকবিতণ্ডা শুরু হলে কলস সমর্থকরাই প্রথম হামলা চালায় এবং পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে ফয়েজুর রহমান, রুমান কাজী, সাইফুল হোসেন রাব্বি, ইসমাইল, হাবিবুর ও আনিসসহ ধানের শীষ সমর্থিত ৬ জন আহত হন।

এ বিষয়ে নড়াইল সদর থানা–র অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জানান, কলস ও ধানের শীষ সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।