Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত

কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের দুই নেতার পদ এক মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মেহেরাব হোসেন নাহিদের সাংগঠনিক পদ এবং মো. জীবন আহমেদের প্রাথমিক সদস্য পদ এক (১) মাসের জন্য স্থগিত করা হয়েছে।

এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

উল্লেখ্য, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় কবি নজরুল কলেজ ছাত্রদলের কিছু নেতাকর্মী রড দিয়ে মারধর করেন সাংবাদিকদের।

ঘটনাস্থলে উপস্থিত ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক হট্টগোলের ছবি ধারণ করতে গেলে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাদের ওপর হামলা চালানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।