Nabadhara
ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দেশে হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

দেশব্যাপী হত্যাকাণ্ড, ধর্ষণ, সন্ত্রাস ও বিরোধী দলীয় সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নতুন কোর্টের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের দশানি সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন, যেমন “আমার ভাই মরলো কেন, তারেক রহমান, জবাব চাই”, “আমার বোন ধর্ষিতা কেন, তারেক রহমান, জবাব চাই” এবং “খুন, ধর্ষণ, সন্ত্রাস কেন, তারেক রহমান, জবাব চাই”।

বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোরশেদ আলম মিছিলে সভাপতিত্ব করেন। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপু, জেলা সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাফেজ মোরশেদ আলম বলেন, “১২ ফেব্রুয়ারির পর থেকে সারাদেশে হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলার ঘটনা বেড়ে চলেছে। বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, খুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। আমাদের জেলা ও উপজেলায় বিরোধী দলের নেতাকর্মীরা আহত বা নিহত হয়েছেন। নারীদের উপর নির্যাতন বন্ধ না করলে ছাত্র জনতা জেগে থাকবে।”

সমাবেশে বক্তারা দেশব্যাপী সহিংসতা, হত্যাকাণ্ড ও নারীদের ওপর নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দায়ীদের শাস্তির দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।