দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করায় পটুয়াখালীর দুমকিতে এক বিশাল আনন্দ মিছিল ও বিজয় উল্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের উচ্ছ্বাসে রাজপথ মুখরিত হয়। আনন্দ মিছিলে জাতীয়তাবাদী পরিবারের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সহ-সভাপতি ফারুক হাওলাদার, উপজেলা যুবদল আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুজ্জামান ও সদস্য সচিব মাসুদ আলম মৃধা। এছাড়া শ্রমিকদল ও মৎস্যদলের নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতারা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপি সরকার গঠনের আনন্দ প্রকাশ করেন এবং দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

