Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ সঞ্জয় সরকার (৪২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোয়ালচামট এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে সঞ্জয় সরকারকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৪ হাজার ১০০ টাকা।

গ্রেফতারকৃত সঞ্জয় সরকারের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন বলে জানায় র‌্যাব। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী ও মধুখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং যুব সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় তারা কাজ করে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।