Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ৩০, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের নড়াইল সদর উপজেলা-এর তুলারামপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তুলারামপুর আশার আলো মহাবিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ কার্যক্রমের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (হর্টিকালচার উইং)-এর পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ হযরত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ মো. জাকারিয়া হাসান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমানসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হযরত আলী বলেন, কৃষিখাতে শ্রমিক সংকট বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই কৃষি ছেড়ে গার্মেন্টস বা শিল্পকারখানায় কাজের দিকে ঝুঁকছেন, যার অন্যতম কারণ কৃষির তুলনামূলক কম লাভজনকতা।

তিনি আরও বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে সরকার বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে কাজ করছে। রাইস ট্রান্সপ্লান্টারের মতো যন্ত্র ব্যবহার করলে কম সময়, কম খরচ ও কম শ্রমে ধান রোপণ সম্ভব। এতে উৎপাদন খরচ কমে কৃষকের লাভ বাড়বে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তির ব্যবহার ও এর সুবিধা সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। আয়োজকরা জানান, কৃষিকে টেকসই ও আকর্ষণীয় করতে এ ধরনের প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।