Nabadhara
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে বাড়িতে হামলা-ভাঙচুর, খামার থেকে গরু লুটের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
মে ২, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা-এর চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক কৃষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমান শুক্রবার রাতে কাজিপুর থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর ভানুডাঙ্গা গ্রামের বাসিন্দা কৃষক ও গরুর খামারি আব্দুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে আব্দুল মজিদ (৫৬), আব্দুস সালাম (৫৩) ও সাইফুলদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকেল চারটার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ অনুযায়ী, এ সময় আব্দুল মজিদ লোকজন নিয়ে আব্দুর রহমানের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা তার গো-খামারের আধাপাকা ঘর ও রান্নাঘরে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। বাধা দিতে গেলে আব্দুর রহমানের স্ত্রী রেবেকা খাতুনকে মারধর করে আহত করা হয়।

এ সময় হামলাকারীরা ঘরে থাকা প্রায় ১৭ মণ ধান, ৪০ মণ ভুট্টা এবং খামার থেকে তিনটি গরু লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আব্দুর রহমানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির রান্নাঘর পুরোপুরি ভাঙচুর করা হয়েছে এবং গো-খামারের দেয়াল ক্ষতিগ্রস্ত। ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, “হামলাকারীরা দলবদ্ধভাবে এসে একযোগে ভাঙচুর চালায়। আমরা ভয়ে প্রথমে বাইরে বের হতে পারিনি। পরে সবাই একসঙ্গে বের হলে তারা চলে যায়।”

তবে অভিযুক্ত আব্দুল মজিদ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের জমি তারা জবরদখল করে রেখেছিল। লুটপাটের ঘটনা ঘটেনি।”

এ বিষয়ে শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান, অফিসার ইনচার্জ, কাজিপুর থানা জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।