Nabadhara
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মে ২, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ কাজ পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২ মে) সকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা-গোপালপুর সড়কের কাগডাঙ্গা সিকদার বাড়ির সামনে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক কামাল হোসেন সিকদার মুঙ্গু, ফজল সিকদার, সামাদ ফকির, মাওলানা আমান উল্লাহ শেখ, মাহবুব সিকদার, ফোরকান শিকদার, মো. শাহীন সিকদার এবং পিঞ্জুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালমান সিকদার।

বক্তারা অভিযোগ করে বলেন, প্রায় দুই বছর আগে কাগডাঙ্গা-কাঠিগ্রাম খালের ওপর কাগডাঙ্গা জামে মসজিদের পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু কাজ শুরুর কিছুদিন পর পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

এতে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন উল্লেখ করে বক্তারা দ্রুত ব্রিজ নির্মাণ কাজ পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম বলেন, ঠিকাদার ব্রিজটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। কিন্তু এলাকার কিছু লোকের বাধার কারণে কাজ বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি এবং তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।