Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে আনন্দঘন পরিবেশে ধান কর্তন ও বর্ষবরণ উৎসব

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলা পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা সনের উপলক্ষে ১৪ এপ্রিল রোজ মঙ্গলবার বেলা ১০ ঘটিকায় উপজেলা চত্তরে আনন্দ মুখর পরিবেশে বর্ষবরণ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে উপজেলা নির্বাহী অফিসার এর বাসার ডাক বাংলোতে ইলিশ মাছের ভাজিসহ পান্তা ভাতে আয়োজন শেষে উক্ত অনুষ্ঠান শুরু করা হয়।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান এর পরিচালনা, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা ৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) এর মাননীয় এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মহোদয়ের প্রতিনিধি জহির আহমেদ জিকু।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এস হে বৈশাখের গান যৌথভাবে পরিবেশন শেষে এক বর্নাঢ্যরেলীর আয়োজন করা হয়।

বর্ণাঢ্যরেলিটি উপজেলা চত্বর
হতে শুরু করে খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাব ও থানা মোড় হয়ে বালুর চর বাজার এবং খালিয়াজুড়ি কলেজের সামনের মাঠে গিয়ে শেষ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর পরিচালনা খালিয়াজুড়ি সদর ইউনিয়নের সামনে হিজল করজ হাওরের ধান কর্তন এর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এলাকার স্থানীয় কৃষক এবং নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মোরগের লড়াই, হাড়ী ভাংঙ্গা, লোকসংগীত, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, উপজেলা প্রেসক্লাবের দায়িত্বে গ্রামীণ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন, খালিয়াজুড়ি উপজেলা জামাতের আমীর মোঃ ইসমাইল হোসেন, খালিয়াজুড়ি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত গিয়াস উদ্দিন আহমেদ, খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দীপঙ্কর দত্ত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসার, সমাজ সেবা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন স্কুল, মাদ্রাসা, ও কলেজের শিক্ষক কর্মচারী, বিএনপি নেতা মোঃ মজনু মিয়া, উপজেলা তাতী দলের নেতা মোঃ মাসুম তালুকদার, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো জনতা।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দেশবাসী ও জনগণের সার্বিক কল্যাণ করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা শেষে সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।