Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পৃথক অভিযানে মাদকসহ ২ জন গ্রেফতার নওগাঁর পত্নীতলায়

Link Copied!

হাসান শাহারিয়ার পল্লব পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় নিষিদ্ধ নেশার সিরাপ ও গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ১৬ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলার পাচমাথা মোড় সংলগ্ন এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম শাহদুর রহমান বুলু ওরফে অন্তর (৩৫)। তিনি বগুড়া জেলার আদমদিঘী থানার কসাইপাড়া এলাকার বাসিন্দা। তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২ বোতল ফেয়ারডিল ও ৩ বোতল এসকফসহ মোট ৫ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশার সিরাপ উদ্ধার করা হয়।

অপরদিকে, শুক্রবার ১৭ এপ্রিল সন্ধ্যায় পত্নীতলা থানাধীন দিবর ইউনিয়নের বাঁকরইল গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।এ সময় প্রদীপ টুডু (৩৫) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তার হাতে থাকা একটি হলুদ রঙের প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে সাদা কসটেপ দিয়ে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ২ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।