রাজশাহী প্রতিনিধি
রাজশাহী নার্সিং কলেজে প্রায় তিন মাস ধরে অধ্যক্ষ না থাকায় অচলাবস্থা তৈরি হয়েছে। অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবিতে কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে ।
কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি রাশিদুল ইসলাম জানান, অধ্যক্ষ না থাকায় নানা স্টাফরা বেতন পাচ্ছেন না। শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছেন না। অফিসিয়াল অনেক সমস্যা হচ্ছে।
৭২ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ নিয়োগ দেওয়া না হলে আন্দোলন আরো জোরদার করার ঘোষণা দেন তিনি।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

