Nabadhara
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর শিক্ষাবোর্ডে এসএসসিতে ১৪৪ শিক্ষার্থী পাবে অতিরিক্ত সময় ও বিশেষ সুবিধা

যশোর প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ১৪৪ জন পরীক্ষার্থী অতিরিক্ত সময় ও অন্যান্য সুবিধা পাচ্ছে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ১৪৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, প্রতিটি বিষয়ের পরীক্ষা সাধারণত তিন ঘণ্টার হলেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৪৫ মিনিট সময় পাবে। অর্থাৎ প্রতি ঘণ্টায় তারা অতিরিক্ত ১৫ মিনিট করে সময় সুবিধা পাবে।

তিনি আরও জানান, ১৪৪ জনের মধ্যে ১২২ জন পরীক্ষার্থী শুধুমাত্র অতিরিক্ত ৪৫ মিনিট সময় পাবে। বাকি ২২ জন শিক্ষার্থী অতিরিক্ত সময়ের পাশাপাশি শ্রুতিলেখক (লেখক) সুবিধাও পাবে, যারা শারীরিকভাবে লিখতে অক্ষম।

পরীক্ষা কমিটির পক্ষ থেকে যাচাই-বাছাই শেষে আবেদনকারী সকল শিক্ষার্থীকে তাদের চাহিদা অনুযায়ী এ বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।