রাজশাহী প্রতিনিধি
রাজশাহী নগরীর অক্ট্রয় মোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী মা: বেদেনা (৩০) নিহত হয়েছেন। এতে বেদেনার স্বামী আব্দুর রেজ্জাক ও নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকার নাসির আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন।
আহত নাসিরকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

