Nabadhara
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ সিআইডির সফল অভিযান, অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

দীর্ঘদিন পলাতক থাকার পর অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার এবং নিখোঁজ শিশু ভিকটিমকে উদ্ধার করেছে সিআইডি, নওগাঁ জেলা। এ ঘটনায় ভিকটিমের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

মামলা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পোরশা উপজেলার দেউলিয়া এলাকার বাসিন্দা মোছা. হাবিবা আক্তার (১৪) গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিকেল আনুমানিক আড়াই টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়। অভিযোগ রয়েছে, একই এলাকার মো. ইস্রাফিল সরকার (২২) প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পর ভিকটিমের পিতা পোরশা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায় এবং ভিকটিমকেও তার সঙ্গে গোপন স্থানে রাখে।

পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি, নওগাঁ জেলার এসআই মোঃ তোজাম্মেল হক । তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন এর মোবাইল নম্বরের কল ডিটেইলস (সিডিআর) সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডির উক্ত কর্মকর্তা জানতে পারে, আসামি ও ভিকটিম মাদারীপুর জেলার একটি এলাকায় অবস্থান করছে।

গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, তারা মাদারীপুর জেলার মঠের বাজার এলাকায় একটি বাড়িতে গোপনে বসবাস করছে।

পরে গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে সিআইডির একটি দল সেখানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং আসামি ইস্রাফিল সরকারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে, উদ্ধারকৃত ভিকটিমকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। নওগাঁ জেলার সিআইডির প্রধান এএসপি জনাব সাবের রেজা বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।