মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিন ও গুলি সহ বিদেশী অস্ত্র উদ্ধার করেছে র্যাব-১০। বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার নিমতলা এলাকা থেকে উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের চৌকস দল গোপন সংবাদের ভিওিতে বুধবার দিবাগত রাত অনুমান ২ টা ৩০ মিনিটের দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ম্যাগাজিন ও ০৪ (চার) রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেনেড পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

