Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
এপ্রিল ২৩, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

গাজীপুরের কালীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ পৃথক অভিযানে আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের কাপাইস গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে মো. রহমত আলী ওরফে রহমত মিস্ত্রী (৫৩) ২০০৯ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন একটি হত্যা মামলার আসামি। তিনি রাইস মিল (চাতাল) মালিক নুরুল হককে হত্যা করে দীর্ঘদিন পলাতক ছিলেন। পরবর্তীতে নিজের পরিচয় গোপন করে এনআইডির ঠিকানা পরিবর্তন করে কালীগঞ্জে অবস্থান নেন এবং পরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকশিয়া গ্রামে দ্বিতীয় বিয়ে করে আত্মগোপনে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করলে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে বুধবার (২২ এপ্রিল) রাতে কালীগঞ্জ থানার এসআই মো. মাসুদ রানা শামীম ও এএসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল পাকুন্দিয়া থানা পুলিশের সহযোগিতায় চরকশিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে একই দিন বিকেলে কালীগঞ্জ থানার চাঁদেরবাগ বাজার এলাকায় পৃথক অভিযানে জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামের রাজু মোড়লের ছেলে মো. রনি মোড়লকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। স্থানীয়ভাবে তিনি মাদক কারবারি, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে পরিচিত।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পাশাপাশি অন্য আসামিকেও পরোয়ানামূলে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।