Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাউবির এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
এপ্রিল ২৩, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৬ আগামীকাল শুক্রবার থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত মোট ১৭০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৩১ হাজার ৫২ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ২০ হাজার ১৫৯ জন পুরুষ এবং ১০ হাজার ৮৯৩ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বাউবির ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।